আসসালামু আলাইকুম। প্রিয় চাকরির প্রত্যাশী ভাই-বোনেরা আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলে চাকরির ইন্টারভিউ এর প্রশ্ন ও উত্তরের কথা বলতে বলতেই কিন্তু আমরা টিপসগুলো জেনে ফেলেছি, আবারও মনে করিয়ে দিই।
ইন্টারভিউ টিপস#১: ইন্টার্ভিউ বোর্ডে সর্বদাই ঠাণ্ডা মাথায় থাকতে হবে, সাথে মনে জোর রাখতে হবে। অর্থাৎ কনফিডেন্সটাও চাই চাঙ্গা, নচেৎ কম এনার্জেটিক কাউকে কোম্পানিও হায়ার করতে চাইবে না।
ইন্টারভিউ টিপস#২: আপনি যদি ইণ্টারভিউ চলাকালীন হাই তোলেন বা এরকম লেথার্জিক ভাব প্রকাশ করেন, পরীক্ষক কিন্তু তাতেই বুঝে নিবে যে আপনার কাজের উদ্যম হয়তো কম। তাই চাকরির ইন্টারভিউ এর প্রশ্ন ও উত্তর দেওয়ার সময় ফ্রেশ আর ফুরফুরে মেজাজে থাকাটা ভালো।
ইন্টারভিউ টিপস#৩: আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় যেসব উপদেশ শুনে এসেছি, এখনও কিন্তু তার কিছু কিছু সমান প্রাসঙ্গিক। যেমন, দিনশেষে চাকরির পরীক্ষাও কিন্তু একটা পরীক্ষাই। এটি কোনোমতেই আপনার জীবন মৃত্যুর নির্দেশক হতে পারেনা। একটা পরীক্ষায় ব্যর্থতা মানেই যে জীবন শেষ, এমনটা নয়।
ইন্টারভিউ টিপস#৪: আর অবশ্যই পরীক্ষার আগে ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে ভালো করে। কোম্পানির হিস্ট্রি এবং যে পজিশনে অ্যাপ্লাই করছেন সেটার কাজের বিষয়াদি। টুকটাক এসব বিষয় মাথায় রাখলে এগুলো নিজের মনোবল বুস্ট করতেও হেল্প করবে আপনাকে।
ইন্টারভিউ টিপস#৫: কিছু সাধারণ নিয়ম কোনোক্ষেত্রেই ভুলে গেলে চলবে না, যেমন ফোন সাইলেন্ট রাখতে হবে। ভাইব্রেশনও নয়, নরমাল রিং মোডে রাখার তো প্রশ্নই ওঠে না। নাকে-মুখে হাত দেয়া যাবে না, ইত্যাদি। এসব বিষয়গুলো কিন্তু হালের অনলাইন ভাইভাগুলোতেও মেনে চলতে হবে!
ইন্টারভিউ টিপস#৬: আর এসব ছাড়া অনলাইন ভাইভায়- পোষা পাখি-বেড়াল-কুকুর থাকলে দূরে রাখবেন। ব্যাকগ্রাউন্ডে ডিস্ট্র্যাকশন যত কমানো যায় তত ভালো, আর লাইটনিংটা ভালো রাখতে হবে, এগুলো মেনে চললেই হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন